এম আমির হোসেন, চরফ্যাশন ॥ চরফ্যাশন উপজেলার নীলকমল ৭নং ওয়ার্ডের সাবেক ইউপির সদস্য রফিক মিয়ার খামারে বিষ প্রয়োগ করে ১৫লাখ টাকার মাছ বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যপারে দুলারহাট থানা পুলিশ একাধিকবার পরিদর্শন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে কেভা কারা রফিক মিয়ার মৎস্য খামারে বিষ প্রয়োগ করেছে। এতে তার প্রায় ৪শ‘ মন মাছ তার মূল্য প্রায় ১৫ লাখ টাকা বিনষ্ট হয়েছে।
সহকারী উপ-পুলিশ পরির্দক বেল্লাল বলেন, আমরা মূল রহস্য উৎঘাটনের চেষ্টা চালাচ্ছি।
খামার মালিক রফিক মিয়া বলেন, আমার ১৫ লাখ টাকার মাছ বিনষ্ট হয়েছে আমি বিষয়টি সঠিক বিচার দাবী করছি। দুলারহাট থানার ওসি মিজানুর রহমান পাটওয়ারী বলেন, আমি বিষয়টি শুনে একাধিকবার পুলিশ পাঠিয়েছি মূল ঘটনা উৎঘাটনের চেষ্টা অব্যহত রয়েছে। আমরা বাদী পক্ষ থেকে সনাক্তকারীর নামের অর্ন্তভূক্ত এমন কোন অভিযোগ হাতে পায়নি
বরিশালে বঙ্গবন্ধুকে উৎসর্গীকৃত পুষ্পকানন এর শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : আজ শনিবার বিকেল ৬ টায়, বরিশাল জেলা শিল্পকলা একাডেমি বরিশাল এর আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বরিশাল জেলা শিল্পকলা একাডেমির নবনির্মিত ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেকে উৎসর্গীকৃত পুষ্পকাননের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পলাশ ফুলের গাছ রোপণ করে পুষ্পকাননে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় সুব্রত বিশ্বাস দাস, সংস্কৃতিজন এস এম ইকবাল, সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, জেলা কালচারাল অফিসার বরিশাল, হাসান রশীদ মাকসুদ, নাট্যব্যক্তিত্ব অনিমেষ সাহা লিটুসহ শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক নির্মাণাধীন শিল্পকলা একাডেমীর ভবন পরিদর্শন করেন
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply