শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৪

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
ফিফা বর্ষসেরা তালিকায়ও তারা তিনজন

ফিফা বর্ষসেরা তালিকায়ও তারা তিনজন

dynamic-sidebar

স্পোর্টস ডেস্ক : উয়েফার বর্ষসেরা সেরা তিনের তালিকায় ছিলেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও ভার্জিল ফন ডাইক। গত সপ্তাহেই বার্সেলোনা ও জুভেন্টাস ফরোয়ার্ডকে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরা হয়েছেন লিভারপুলের ডাচ ডিফেন্ডার ফন ডাইক। এবার ফিফার বর্ষসেরা ফুটবলারের তালিকাতেও স্থান করে নিয়েছেন এ তিনজন।

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের বর্ষসেরা ফুটবলার মনোনয়নের জন্য তিন জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সোমবার (০২ সেপ্টেম্বর)। এর আগে ৩১ জুলাই ১০ জনের তালিকা প্রকাশ করা হয়েছিল। উয়েফার মতো ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কারের জন্যও তালিকায় আছেন মেসি, রোনালদো ও ফন ডাইক। ইতালির মিলানে কার হাতে পুরস্কার উঠবে তা জানা যাবে ২৩ সেপ্টেম্বর। মূলত জাতীয় দলের অধিনায়ক, কোচ ও সাংবাদিকদের ভোটে দেওয়া হবে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’।

গত বছর ফিফা বর্ষসেরা হওয়ার দৌড়ে রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচের কাছে হেরে গিয়েছিল মেসি-রোনালদো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net