মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের প্রতিবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের প্রতিবাদ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের দেয়ালে শিক্ষক-কর্মকর্তাদের নামে অবাঞ্ছিত কথাবার্তা লেখার প্রতিবাদ এবং এর সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্যের কাছে এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে আবেদন করা হয়েছে। সংগঠনের আহ্বায়ক বাহাউদ্দিন গোলাপ এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, বেশ কিছুদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনের দেয়ালগুলোতে বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তাদের নামে অবাঞ্ছিত উক্তি লেখা হচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ নেতাকর্মীরা অবিলম্বে এসব লেখা অপসারণের দাবি জানাচ্ছেন। একই সাথে তদন্তের মাধ্যমে এ ধরনের কুরুচিপূর্ণ কাজের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির দাবি জানানো হয়।

আবেদনে আরও বলা হয়, এদের চিহ্নিত করা না গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের পারস্পরিক বিশ্বাস ও সম্পর্কের অবনতি ঘটবে এবং ভবিষ্যতেও এ জাতীয় কর্মকাণ্ড ঘটতে থাকবে যা গোটা শিক্ষার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net