, ,

শিরোনাম :
বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
এমন কোন কাজ করা যাবে না যাতে আ’লীগের বদনাম হয় : হাসানাত আব্দুল্লাহ

এমন কোন কাজ করা যাবে না যাতে আ’লীগের বদনাম হয় : হাসানাত আব্দুল্লাহ

dynamic-sidebar

বাবুগঞ্জ প্রতিনিধি॥ পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক,বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি (মন্ত্রী) আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল জেলা পরিষদের ৭ নং ওয়ার্ড বাবুগঞ্জ থেকে নব-নির্বাচিত সদস্য মাইনুল হোসেন পারভেজ মৃধা।

বুধবার দুপুরে গৌরনদী পৌর সভায় শতাধীক নেতাকর্মী নিয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি।

এসময় দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন, দলীয় ও মুক্তিযোদ্ধার সন্তান নির্বাচিত হওয়ায় আমি খুশি। আমি শিঘ্রই বাবুগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের সাথে বসবো।

নেতাকর্মীদের উদ্দিশ্যে বলেন, এমন কোন কাজ করা যাবে না যাতে দলের বদনাম হয়।

এসময় উপস্থিত ছিলেন গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, বানরীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুখ, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মুহাঃ আক্তার উজ জামান মিলন।

সৌজন্য সাক্ষাৎ শেষে আবুল হাসানাত আব্দুল্লাহর আয়োজনে মধ্যহৃভোজ শেষে গোপালগঞ্জ টুঙ্গিপারায় গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net