সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩১

শিরোনাম :
আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ শেবাচিমের পরিচালনা কমিটিতে সাংবাদিক নেতা আমিনুল ইসলাম খসরু ঝালকাঠিতে মুরগিবাহী পিকআপ গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত, আহত ৩ বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বরিশাল বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দে বাড়ছে উদ্যোক্তাদের আগ্রহ পটুয়াখালীতে মাদক সেবনের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম দক্ষিণাঞ্চলে চায়না দুয়ারি জালের ব্যবহারে মাছের প্রজনন হুমকিতে স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ নেতার দখল থেকে উদ্ধার জমিতে খেলার মাঠ হবে: বিসিসি প্রশাসক শিরীন রক্ত পরীক্ষার সুযোগ নেই সরকারি হাসপাতালে

বরিশালের সেই আওয়ামীলীগ নেতা বহিষ্কার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল মহানগর ৫নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নাসির কমান্ডারকে বহিষ্কার করেছেন বরিশাল মহানগর আওয়ামীলীগ।

আজ সন্ধ্যায় বরিশাল মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ হুমায়ন কবীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সরকারী আইন অমান্য করে রাষ্ট্রবিরোধী কর্মকান্ড করায় এ বরিষ্কার আদেশ দেয়া হয় বলে জানা যায় ওই বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, বরিশাল নগরীতে ৫বস্তা অবৈধ পলিথিন ছিনতাইয়ের অভিযোগে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির কমান্ডার সহ দু’জনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে শিপন নামে একজন পালিয়ে গেছে।

আজ বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাদের আটক করে কোতয়ালী মডেল থানাধীন আমানতগঞ্জ ফাঁড়ি।

আটককৃতরা হলো- নগরীর পলাশপুর বৌ বাজার এলাকার বাসিন্দা মৃত নায়েক আব্দুল মজিদ কমান্ডারের ছেলে ও বরিশাল মহানগর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন কমান্ডার এবং আমানতগঞ্জ এলাকার বাসিন্দা অটোরিক্সা চালক আক্কাস হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আমানতগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (এসআই) সবুর খান জানান, পাঁচ বস্তা অবৈধ পলিথিন যে কোন একটি পরিবহনে ঢাকা থেকে নগরীর নথুল্লাবাদে নিয়ে আসা হয়।

সেখান থেকে একটি ইজিবাইকে করে অবৈধ ওই পলিথিন নগরীর নতুন বাজার এলাকায় নিয়ে যেতে বলা হয়। ইজিবাইকটি নতুন বাজারে পৌছালে নাসির উদ্দন ও তার সাথে থাকা শিপন নামের ব্যক্তি নিজেদের সিআইডি পরিচয় দিয়ে অটোরিক্সা বোঝাই ৫বস্তা পলথিন ছিনতাই করে আমানতগঞ্জের নির্জন এলাকায় নিয়ে যায়।

এসআই সবুর বলেন, নাসির, অটোচালক ও পলাতক শিপন যোগসাজসে অবৈধ পলিথিন ছিনতাই করেছে। খবর পেয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে দু’জনকে আটক করা গেলেও শিপন পালিয়ে যায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net