সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৩১

শিরোনাম :
আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ শেবাচিমের পরিচালনা কমিটিতে সাংবাদিক নেতা আমিনুল ইসলাম খসরু ঝালকাঠিতে মুরগিবাহী পিকআপ গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত, আহত ৩ বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বরিশাল বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দে বাড়ছে উদ্যোক্তাদের আগ্রহ পটুয়াখালীতে মাদক সেবনের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম দক্ষিণাঞ্চলে চায়না দুয়ারি জালের ব্যবহারে মাছের প্রজনন হুমকিতে স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ নেতার দখল থেকে উদ্ধার জমিতে খেলার মাঠ হবে: বিসিসি প্রশাসক শিরীন রক্ত পরীক্ষার সুযোগ নেই সরকারি হাসপাতালে
ব্যক্তি বিশেষের সন্তুষ্টির জন্য রাজনীতি নয় : গণপূর্তমন্ত্রী

ব্যক্তি বিশেষের সন্তুষ্টির জন্য রাজনীতি নয় : গণপূর্তমন্ত্রী

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি ॥ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ব্যক্তি বিশেষের সন্তুষ্টির জন্য রাজনীতি করবেন না, জনগণের সার্বিক উন্নয়নের চিন্তা করে কাজ করবেন। আপনার জনপ্রতিনিধি, জনগণের ভোট নিয়ে জনপ্রতিনিধি হয়েছেন। তাই জনসাধারণের খোঁজ-খবর রাখবেন। আমি অনুন্নত অবহেলিত নাজিরপুরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে কথা বলে সাড়ে ৩ হাজার কোটি টাকার বরাদ্দ করিয়েছি।

আজ শুক্রবার উপজেলার ডাক বাংলো চত্বরে স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বারদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আক্তারের সভাপতিত্বে নাজিরপুর উপজেলা অবকাঠামো উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আক্তারুজ্জামান খান কবির, এলজিইডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (বিজেপি) কাজী মিজানুর রহমান, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শান্ত রঞ্জন রায়, উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলার ৯টি ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা আ’লীগের গত ১০ বছরে নাজিরপুরে কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করেন। এ সময় তিনি উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের কাছ থেকে নিজ নিজ এলাকার প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পের তালিকা গ্রহণ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net