বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২০

শিরোনাম :
বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ আজ ১১ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, বরিশাল সদর উপজেলার আয়োজনে, শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়াম বরিশালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)-২০১৯ (কিশোর ও কিশোরী) শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।

এসময় তিনি উদ্বোধনী অনুষ্ঠানের শায়েস্তাবাদ ইউনিয়ন বনাম কাশিপুর ইউনিয়নের খেলোয়াড়দের সাথে কথা বলেন এবং মাঠে খেলার শুভ সূচনা করেন।

এসময় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরিশাল সদর, মোঃ মোশারেফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল, প্রশান্ত কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর, মাহবুবুর রহমান মধু, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা, মোসঃ রেহানা বেগম, চেয়ারম্যান জাগুয়া ইউনিয়ন, মোস্তাক আলম চৌধুরী, চেয়ারম্যান শায়েস্তাবাদ ইউনিয়ন, আরিফুর রহমান মুন্নাসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। খেলা চলবে ১১ থেকে ১৩ তারিখ পর্যন্ত।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net