বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৪

শিরোনাম :
ভোলায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে লাশ

ভোলায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে লাশ

dynamic-sidebar

ভোলা প্রতিনিধি॥ ভোলায় মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়ে মো. শাকিল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে ভোলার দৌলতখান উপজেলার বক্সখালী সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে। তার বাড়ি বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রামে। বাবার নাম মো. তাজুল খান। এ ঘটনায় আহত বন্ধুকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে শাকিল মোটরসাইকেলে এক বন্ধুকে নিয়ে ঘুরতে বের হন। সকালে তারা ভোলা শহরে যান। সেখানে বিভিন্ন স্থান ঘুরে দুপুরের দিকে বাড়ির উদ্দেশে রওনা হন। তারা দৌলতখান উপজেলার বক্সখালী ব্রিজ সংলগ্ল এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি সুপারি বাগানে ঢুকে যায়।

তারা আরও জানান, এ সময় মোটরসাইকেলটি প্রচণ্ড বেগে গাছের সঙ্গে ধাক্কা খেলে ছিটকে পড়েন তারা। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শাকিলের মৃত্যু হয়। এ ঘটনায় আহত বন্ধু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দৌলতখান খানার ওসি মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net