সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৪৫

শিরোনাম :
আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ শেবাচিমের পরিচালনা কমিটিতে সাংবাদিক নেতা আমিনুল ইসলাম খসরু ঝালকাঠিতে মুরগিবাহী পিকআপ গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত, আহত ৩ বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বরিশাল বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দে বাড়ছে উদ্যোক্তাদের আগ্রহ পটুয়াখালীতে মাদক সেবনের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম দক্ষিণাঞ্চলে চায়না দুয়ারি জালের ব্যবহারে মাছের প্রজনন হুমকিতে স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ নেতার দখল থেকে উদ্ধার জমিতে খেলার মাঠ হবে: বিসিসি প্রশাসক শিরীন রক্ত পরীক্ষার সুযোগ নেই সরকারি হাসপাতালে
বরিশালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

বরিশালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরধরে শনিবার রাতে জেলার গৌরনদী উপজেলার বার্থী বাজারে আওয়ামী লীগের দুই গ্র“পের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এসময় একটি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। হামলায় দুইজন আহত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জেরধরে বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদা এবং সদ্য আওয়ামী লীগে যোগদান করা সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মকবুল সরকারের মধ্যে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরধরে শনিবার সন্ধ্যায় ইল্লা বাসস্ট্যান্ডে মকবুল সরকারের সমর্থক সাব্বির হাওলাদারের নেতৃত্বে ১০/১২ জনে ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদার নাতি ইমন ও ভাতিজা হিমেল প্যাদাকে মারধর করে। খবর পেয়ে ইউপি চেয়ারম্যানের সমর্থকরা বার্থী বাজারে মকবুল সরকারের সমর্থক কুদ্দুস বেপারীর দোকানে হামলা চালায়। পরে মকবুলের সমর্থকরা ইউপি চেয়ারম্যানের ওপর চড়াও হয়। একপর্যায়ে উভয় গ্র“পের সমর্থকরা রামদা, চাপাতি, ডেগার ও লাঠিসোটা নিয়ে সন্ধ্যা রাতে বার্থী বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। খবর পেয়ে তাৎক্ষনিক থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এব্যাপারে থানা চার্জ গোলাম সরোয়ার জানান এঘটনায় কোন পক্ষ থেকেই থানায় অভিযোগ করে নাই।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net