বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১২

বরিশালে যুব ইউনিয়নের ১২তম সম্মেলন অনুষ্ঠিত

বরিশালে যুব ইউনিয়নের ১২তম সম্মেলন অনুষ্ঠিত

dynamic-sidebar

“অন্ধকার পথ, শত্র বাধা, তবুও থামেনা স্বপ্নের আনাগোনা এখানে অচলায়তন ভাঙয় যুব শক্তির ঐক্যের বীজবোনা” এশ্লোগান নিয়ে বরিশালে যুব ইউনিয়নের ১২তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হলে সম্মেলন অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা সভাপতি অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান সোহেল বলেন মুক্তিযুদ্বের পর থেকে যেসব ভুল রাজনীতি ও নিতিহীন সরকার এসেছে তাদের অপরিকল্পনার কারনে যুব সমাজ আজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে দিন দিন বেকার হয়ে পড়ছে যুব সমাজ। তিনি বলেন আমাদের দেশের সরকার দলের এমপিরা বার্মা থেকে ইয়াবা এনে যুব সমাজ ধ্বংশ করে নিজেরা কোটি টাকার মালিক হচ্ছে। আমাদের যুব সমাজের ছেলেরা ঘুষ ছাড়া চাকুরী পায়না। এদেশ থেকে ঘুষ ও দূর্নীতি বন্ধ করার জন্য জন্য যুব সমাজকে ঐক্যবদ্ব হওয়ার আহবান জানান।

যুব ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি এ্যাড.একে আজাদ,সাধারন সম্পাদক অধ্যক্ষ আ.ক.ম মিজানুর রহমান সেলিম, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোঃ মোফাজ্জল হোসেন,কেন্দ্রীয় সদস্য খান আসাদুজ্জামান ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম খোকন

এর পূর্বে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সম্মেলনের উদ্বোধক সহ অতিথি বৃন্দ।

পরে টাউন হল চতÍ থেকে একটি র‌্যালি বের হয় র‌্যালি নগর তে প্রদক্ষিন করে পুনরায় টাউন হল সম্মেলন স্থানে এসে শেষ হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net