বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৩

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ
বাংলাদেশে নতুন রাজনৈতিক দল ‘বিএমজেপি’

বাংলাদেশে নতুন রাজনৈতিক দল ‘বিএমজেপি’

dynamic-sidebar

ডেস্ক রিপোর্ট :বাংলাদেশ বসবাসরত সংখ্যালঘুদের সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ে ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বাঁচাও’ এ স্লোগান নিয়ে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি নামে (বিএমজেপি) নতুন একটি রাজনৈতি দল আত্মপ্রকাশ করেছে। প্রতীক হিসেবে দলটি বেছে নিয়েছে রাজ হাঁস।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে নতুন এ রাজনৈতিক দল ও কমিটির নাম ঘোষণা করা হয়।
দলের সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল কুমার রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে সুকৃতি কুমার মন্ডলের নাম ঘোষণা করা হয়।

বিএমজেপির নবঘোষিত সাধারণ সম্পাদক সুকৃতি কুমার মন্ডল বলেন, অখন্ড মানবতায় উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে ৭ দফা বাস্তবায়নে কাজ করবে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)।

এ সময় উপস্থিত ছিলেন- নবঘোষিত কমিটির সহ-সভাপতি ড. মোহাম্মদ আব্দুল হাই, জ্ঞান বিকাশ চাকমা, সিনিয়র যুগ্ম সম্পাদক পলাশ কান্তি দে, যুগ্ম সম্পাদক ম্যালকম মেন্ডিস, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নুপুর ঘোষ প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net