বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪৯

শিরোনাম :
পটুয়াখালীতে পূজা মন্ডপের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে পূজা মন্ডপের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

dynamic-sidebar

সুনান বিন মাহাবুব॥ দুর্গাপূজা-২০১৯ উপলক্ষে পটুয়াখালীতে পূজা মন্ডপের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, সদর সার্কেল মোঃ জসিম উদ্দিন, ডিবির ওসি মোঃ জাকির হোসেন, পটুয়াখালী জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. কমল দত্ত, সাধারন সম্পাদক এ্যাড. কাজল বরণ দাস, সদর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি পিনাকি রঞ্জন দাস সহ সকল উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক এবং সকল থানার ওসি গণ।

পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান(পিপিএম) বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। ধর্ম যার যার উৎসব সবার। তাই আসন্ন দুর্গা পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সকলে মিলে আনন্দ উপভোগ করবো। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার প্রতিটি পূজা ম-পের পাশাপাশি বিভিন্ন এলাকা ও গুরুত্ব পয়েন্টগুলোতে জেলা পুলিশের কঠোর নজরদারী অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এ বছর জেলায় মোট ১৮৮টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮৭টি পূজা মন্ডপ অধিক গুরুত্বপূর্ণ। সম্ভাব্য সকল পূজাম-পে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং সাদা পোশাকে পুলিশের নজরদারী থাকবে বলে জানান পুলিশের এই উদ্ধর্তন কর্মকর্তা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net