সুনান বিন মাহাবুব॥ পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী বাজার এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জাম ও টাকাসহ মোহাম্মদ আলী হোসেন (৪০), মোহাম্মদ বশির ইসলাম (৩০), মিজান হাওলাদার (২৫) এবং জাকির হোসেন (২৮) নামে ৪ জন জুয়াড়ীকে আটক করেছে সদর থানা পুলিশ।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে বদরপুর ইউনিয়নের শিয়ালী বাজারের মোহাম্মদ আলী তালুকদারের করাতকল (স-মিল) থেকে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।
পটুয়াাখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাস, জুয়া খেলার একটি টালি খাতা এবং ৬০৬৫ টাকাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply