মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৫

শিরোনাম :
খিলগাঁওয়ে তালিকাভূক্ত সন্ত্রাসী খোরশেদ আটক

খিলগাঁওয়ে তালিকাভূক্ত সন্ত্রাসী খোরশেদ আটক

dynamic-sidebar

ঢাকাঃ

রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ায় সন্ত্রাসীদের সঙ্গে ডিবি পুলিশের গুলিবিনিময় হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় তালিকাভূক্ত সন্ত্রাসী খোরশেদ আলম সোহেলকে (৩৪) আটক করা হয়েছে । (অবৈধ অস্ত্র) বিভাগের পরিদর্শক গিয়াস উদ্দিন জানান, নন্দীপাড়ায় একটি নির্মাণাধীন ভবনে তালিকাভূক্ত সন্ত্রাসীরা অবস্থান করছে জেনে শুক্রবার ভোর ৪টায় ডিবি পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে তালিকাভূক্ত সন্ত্রাসী খোরশেদ গুলিবিদ্ধ হন। দুটি গুলি তার পায়ে লাগে এসময় ।কর্মকর্তাসহ মোট চারজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানান গিয়াস উদ্দিন।তিনি জানান, সোহেলকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে খোরশেদের চার সহযোগীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি পিস্তল ও বেশকিছু গুলি উদ্ধার করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net