, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
বরিশালে পেঁয়াজের বাজারে মোবাইল কোর্টের হানা-৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে পেঁয়াজের বাজারে মোবাইল কোর্টের হানা-৩ প্রতিষ্ঠানকে জরিমানা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ আজ ২ অক্টোবর সকাল ১১ টার দিকে, বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস.এম অজিয়র রহমানের নির্দেশনায়। বরিশাল নগরীর চকবাজার সংলগ্ন পেঁয়াজ পট্টিতে এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

পৃথক দু’টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার ও মনীষা আহমেদ। মোবাইল কোর্ট পরিচালনার সময় পেঁয়াজ পট্টিতে পেঁয়াজের আড়ৎ গুলোতে।

মূল্য তালিকার সাথে বিক্রয়ের গরমিল পাওয়া যায় এবং সরকারি মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয়ের সত্যতা পাওয়া যায়। এসময় পেঁয়াজ পট্টির ১২ টি আড়ৎ মনিটরিং করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনটি আরৎএ সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক জরিমানা করা হয়।

বরিশাল বাংলা আড়ৎ হাটখোলার, নান্নু হোসেন কে ৫ হাজার টাকা, রিয়াদ এন্টারপ্রাইজ হাটখোলা লিটন মৃধা কে ৫ হাজার টাকা এবং শিকদার বানিজ্যালয়ের রাম প্রসাদ কে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি আড়ৎদারদের বাজারে স্থিতিশীল রাখার পাশাপাশি ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির জন্য বলেন, অন্যথায় এর সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সচেতন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণের প্রতিনিধিরা, আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আসমা জাহান সরকার বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net