বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৪

শিরোনাম :
ভোলায় বিদ্যুতের খুঁটিতেই প্রাণ গেল লাইনম্যানের

ভোলায় বিদ্যুতের খুঁটিতেই প্রাণ গেল লাইনম্যানের

dynamic-sidebar

ভোলা প্রতিনিধি ॥ ভোলায় বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে রতন কুমার দে (৩৪) নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ভোলার দৌলতখান পৌরসভার ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত রতন মানিকগঞ্জ জেলার বাসিন্দা। তিনি ভোলা পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দৌলতখান পৌরসভার ৪ নং ওয়ার্ডে পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় বিদ্যুতের খুঁটিতে কাজ করতে ওঠেন রতন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতেই তার মৃত্যু হয়।

দৌলতখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net