, ,

শিরোনাম :
আগৈলঝাড়ার ওসি মাসুদ খান বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার উদ্যোগ বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায়
সাম্প্রতিক অভিযান জনমতে আশার সঞ্চার করেছে : মেনন

সাম্প্রতিক অভিযান জনমতে আশার সঞ্চার করেছে : মেনন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, রাজনীতির দখল নিয়েছে দুর্বৃত্তরা। কিছু লোক ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও লুটের মাধ্যমে বিশাল সম্পদের মালিক হয়েছে। প্রধানমন্ত্রীর নেয়া সাম্প্রতিক অভিযান জনমতে আশার সঞ্চার করেছে। সফল করতে একে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে হবে।

শুক্রবার দুপুরে বরিশালের উজিরপুর মহিলা কলেজ মাঠে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে এখনো অঘটন ঘটাতে মৌলবাদীরা তৎপর। ইউটিউব প্রচারে তারা সাম্প্রদায়িক হিংসা ছড়াচ্ছে। সকলের উচিত হবে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ফাইজুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা সভাপতি কমরেড নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, ওয়ার্কার্স পার্টির নেতা এটিএম শাহজাহান তালুকদার, সীমা রানী শীল, আলমগীর মৃধা প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net