মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৩

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব কাল মহাসপ্তমী

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব কাল মহাসপ্তমী

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গতকাল শুরু হয়েছে। ঢাক-ঢোলের বাজনা, কাঁসা, শঙ্খের আওয়াজ এবং ভক্তদের উলুধ্বনিতে এখন মুখরিত প্রতিটি মন্দির ও পূজামন্ডপ।

এর আগে বৃহস্পতিবার শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। গোধূলি লগ্নে মন্দিরে মন্দিরে দেবীর বোধনের মধ্য দিয়ে সূচনা ঘটে উৎসবের। শনিবার হবে মহাসপ্তমী। রোববার মহাষ্টমী ও কুমারী পূজা। সোমবার মহানবমী আর মঙ্গলবার বিজয়া দশমী।

দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসব। রঙ তুলির ছোঁয়ায় এখন সজ্জিত মা দুর্গা। দুর্গা পূজা উপলক্ষে রাতে আলোকসজ্জা ও সাজসজ্জায় সজ্জিত প্রতিটি মন্দির। বরিশাল মহানগরে এবারেও সব থেকে বড় তোরণ নির্মান করেছে শংকর মঠ পূজা উদযাপন কমিটি। এছাড়াও বড় পূজা মন্ডপ নির্মান করেছে শ্রীশ্রী পাষনময়ী কালী মাতার মন্দির। পাশাপাশি নানা ধরণের সাজ সজ্জায় সজ্জিত হয়েছে জগন্নাথ মন্দির। অপরদিকে ভিন্ন ধর্মী তোরণ ও আলোকসজ্জার সজে সজ্জিত হয়েছে ফলপট্রি মহানগর পূজা মন্ডপ।

দুর্গা পূজাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ব্যাপক। এবার জেলায় ৬শ ১৩টি মন্ডপে দুর্গাৎসবের আয়োজন করা হয়েছে। বরিশাল মহানগর ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, পূজায় মন্ডপে মন্ডপে নিরাপত্তা নিশ্চিতের লক্ষে পুলিশ আনসারের পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম রাখা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net