, ,

শিরোনাম :
বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
বানারীপাড়ায় মুক্তিযোদ্ধাদের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা

বানারীপাড়ায় মুক্তিযোদ্ধাদের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা

dynamic-sidebar

বানারীপাড়া প্রতিনিধি॥ বানারীপাড়ায় মুক্তিযোদ্ধাদের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে যুদ্ধাপরাধের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করতে বলেন প্রধান অতিথি।

মুক্তিযোদ্ধা মীর সাইদুর রহমান শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক। বিশেষ আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,মুক্তিযুদ্ধকালীণ বেজ কমান্ডার বেনী লাল দাস গুপ্ত বেণু ,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ওয়াহেদুজ্জামান দুলাল ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন। বক্তারা দেশে চলমান দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানকে সমর্থন জানিয়ে বলেন,এরমূল উৎপাটন করে দেশকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতন্ত্র প্রহরীর ভূমিকায় কাজ করে যাবেন

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net