বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৯

শিরোনাম :

পাথরঘাটায় ৩ ফার্মেসিকে জরিমানা

dynamic-sidebar

সুমন কুমার জয় ॥ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অপরাধে বরগুনার পাথরঘাটার পৌর এলাকায় অভিযান চালিয়ে তিন ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির।

এসময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার খালিদ মাহমুদ আরিফ ও পাথরঘাটা সদর থানার পুলিশ সদস্যরা।

বাংলানিউজকে ইউএনও হুমায়ুন কবির জানান, মেয়াদোর্ত্তীণ ওষুধ রাখা ও দোকানের বৈধ কাগজপত্র না দেখাতে পারায় এলাকার তালুকদার মেডিক্যাল হলের মালিক গিয়াস তাদুকদারকে ১০ হাজার, মুজাহিদ মেডিক্যাল হলের মালিক মাওলানা বজলুর রহমাকে ১০ হাজার ও ইসলামিয়া মেডিক্যাল হলের মালিক মাওলানা আব্দুস সোবাহানকে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net