বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৯

শিরোনাম :
বরগুনার পাথরঘাটায় ২০ মণ হরিণের মাংস জব্দ : আটক -১

বরগুনার পাথরঘাটায় ২০ মণ হরিণের মাংস জব্দ : আটক -১

dynamic-sidebar

বাবু সুমন চন্দ্রশীল ॥ বরগুনার পাথরঘাটায় ২০ মণ হরিণের মাংসসহ আবদুস সোবহান (৫৬) নামের একজনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ইঞ্জিনচালিত একটি নৌকাও জব্দ করা হয়েছে।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. বিশ্বজিৎ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২০ মণ হরিণের মাংসসহ ইঞ্জিনচালিত একটি নৌকা জব্দ করে কোস্টগার্ড। এ সময় আবদুস সোবহান নামের একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাংসগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও জব্দ করা নৌকা ও আটক অবদুস সোবহানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net