, ,

শিরোনাম :
ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু প্রধানমন্ত্রীর জন্মদিনে বরিশালে নারীদের সেলাই মেশিন বিতরণ বিএনপিতে থেকে আ’লীগের মতো কথা বলবেন, তা হবে না বরিশালে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ স্কুল ছেড়ে হাসপাতালে ক্যানসার আক্রান্ত বরিশালের জারা, পাশে দাঁড়ানোর আকুতি শ্রমিক বাবা-মায়ের বরিশালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘অপরাজেয়’ বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ প্রাক্তন-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত ৫৮ বছরের এসবিএমসি
পুকুরে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে।

পুকুরে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে।

dynamic-sidebar

অনলাই ডেস্ক : পুকুরে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে।রোববার সকাল ৯টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মেহেরজান আক্তার (৫) ও মারিয়া আক্তার (৩) ওই গ্রামের মেরাজ শেখের দুই মেয়ে এবং তাদের ফুফাতো বোন ঝর্না আক্তার (৩) পার্শ্ববর্তী তপারকান্দি গ্রামের নুর আলমের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে পুকুর পাড়ে খেলতে যায় তিন শিশু। পরে তাদের কোনো সন্ধান না পেয়ে বাড়ির পাশের পুকুরে নেমে খুঁজতে থাকে পরিবারের সদস্যরা।

এক পর্যায়ে সকাল ৯টার দিকে ওই তিন শিশুকে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল জানান, হাসপাতালে আনার আগেই ওই তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net