সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৮

শিরোনাম :
পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচারের দাবিতে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচারের দাবিতে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

dynamic-sidebar

ববি প্রতিনিধি : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়।
ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়া বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের নির্মম হত্যাকান্ডের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলকরেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার বিকাল সাড়ে চার টায় দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
মানববন্ধন ও মিছিলে নেতৃত্ব দানকারী মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান

বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমাল বলেন, বিচার বর্হিভূত হত‍্যাকান্ডের কোন বিচার না হওয়ায় এই হত্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আবরারের মতো আর কত মেধাবীকে আমরা হারাব। আমরা যদি এর প্রতিবাদ না করি তাহলে তার মত আমরাও একদিন হারিয়ে যাবে। আমরা আর কোন মায়ের বুক খালি হতে দিতে চাই না।

জাতীয় মানবাধিকার সোসাইটির কো-অর্ডিনেটর হাফিজুর রহমান বলেন , আবরার কে হত্যা করা মানে বাক স্বাধীনতা হত্যা করা, এটা মানবাধিকার বহির্ভূত কাজ।
জাতীয় মানবাধিকার সোসাইটির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক খাজা আহম্মেদ বলেন, স্বাধীন বাংলাদেশে মুক্ত কথা বলার জন্য তাকে হত্যা করা হবে সেটা মেনে নিতে পারি না। আমরা ক্যম্পাস থেকে কি পেলাম?

আমরা পেলাম একজন দেশপ্রেমিকের লাশ! আমরা পেলাম একজন দেশপ্রেমিকের মা-বাবা, পাড়া প্রতিবেশীর বুকফাটা আর্তনাদের শব্দ! আমরা পেলাম একটি পরাধীন সাম্রাজ্যবাদী আগ্রাসনের ফ্লেভার! আমরা পেলাম আবরার তথা একটি জাতির স্বপ্ন ভঙ্গের নির্মম বাস্তবতা! আমরা পেলাম আবরার পরিবারের আকাশ-মাটি এক করা চিৎকারের শব্দে আকাশ ঘণ হয়ে আসার নিষ্ঠুর রূপ! তিনি আরও বলেন, আবরার হত্যার দৃষ্টান্তমূলক বিচার যদি আমরা আদায় করতে না পারি তবে আবরারের আত্মা, আবরারের বাবা-মায়ের অভিশাপ আমাদের কোনোদিন ক্ষমা করবে না।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে শুরু হয়ে ভোলার রাস্তার মোড় প্রদক্ষিন করে আবার প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

উল্লেখ্য সোমবার ভোররাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শের-ই-বাংলা হলের নিচতলা থেকে আবরার ফাহাদ নামে এক ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। বুয়েটের ওই শিক্ষার্থী ভারতকে গ্যাস ও পানি দেওয়ার বিরোধিতা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার আট ঘন্টার মাথায় নিজ হলে ছাত্রলীগ কর্তৃক নিহত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net