, ,

শিরোনাম :
২৫০ বছরের পুরনো কাছারিবাড়ি পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন, পাসপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণ শেবাচিমের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ মোহাম্মদ মামুনূর রশীদের যোগদান নৈরাজ্যের প্রতিবাদে প্রতিমন্ত্রীর নেতৃত্বে বরিশালে বিএনপির মিছিল মাদারীপুরে আ. লীগের অবরোধ, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঢাকা-বরিশাল মহাসড়কে আ’লীগের অবরোধ, যান চলাচল বন্ধ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ, ছাত্রশক্তির আহ্বায়কসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ইভটিজিংয়ের অভিযোগ জানিয়েও মেলেনি প্রতিকার, বখাটের মারধরে আহত স্কুলছাত্রী কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
দেশে একদিন ইসলামী শাসন কায়েম হবে ইনশাআল্লাহ : চরমোনাই পীর

দেশে একদিন ইসলামী শাসন কায়েম হবে ইনশাআল্লাহ : চরমোনাই পীর

dynamic-sidebar

ভোলা প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীরের ভাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বুয়েট এর মেধাবী ছাত্র আরবার ফাহাদকে নির্মম ভাবে হত্যা করা হবে এটা মেনে নেওয়া যায় না।

নায়েবে আমির বলেন, হত্যাকারী যেই হোক তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান তিনি। এই সময় তিনি আরো বলেন, অনেকে বলে ইসলামী আন্দোলন ভারত বিরোধী, আমাদের ইসলামী আন্দোলন কোন দেশই বিরোধী নয়, এই দেশে একদিন ইসলামী শাসন কায়েম হবে ইনশাআল্লাহ।

সোমবার বিকালে ভোলা উত্তর শাখার ইসলামী আন্দোলনের আয়োজনে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের বিশাল জনসভায় প্রধান অতিথি বক্তব্য এসব বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের গ্রাস দেশের বাহিরে দেওয়া হবে না, ভারতের সাথে করা সকল চুক্তি প্রত্যাহার করার দাবী জানান তিনি।

মাওলানা সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহমুদুর রহমান, তথ্য গবেষণা সম্পাদক জিএম রুহুল আমিন, ভোলা জেলার সহ সভাপতি তাজ উদ্দিন ফারুকী, আতাউর রহমান মোমতাজী, মাওলানা মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ইসলামী আন্দোলন এর নেতা গোলাম মোর্শেদপ্রমূখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net