বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৭

শিরোনাম :
জাতীয় লিগে বরিশাল বিভাগে খেলার সুযোগ পাচ্ছেন যারা

জাতীয় লিগে বরিশাল বিভাগে খেলার সুযোগ পাচ্ছেন যারা

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার দেশের চারটি ভেন্যুতে শুরু হচ্ছে প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে বড় আসর জাতীয় লিগ। দুই স্তরে অংশ নেবে আট দল। সাতটি বিভাগীয় দলের পাশাপাশি থাকছে ঢাকা মহানগর। সব দলের স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছেন নির্বাচকরা।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে খেলোয়াড়দের তালিকা। পুরনোদের পাশাপাশি বেশ কয়েকজন নতুন মুখকে সুযোগ করে দেয়া হয়েছে এবার।

নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, আবার পরীক্ষা দিয়ে বিসিবির বেঁধে দেয়া বেঞ্চমার্ক ১১ ছুঁতে পারলে জাতীয় লিগের স্কোয়াডে চলে আসবেন এ পেসার।

খেলোয়াড়দের ফিটনেসকে এবার দেয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব। বিপ টেস্টের ফলাফল বিবেচনা করেই নির্বাচকরা দল গঠন করেছেন এবার। কেবল ফর্মে থাকা বেশি বয়সী ক্রিকেটারদের বেলায় বেঞ্চমার্ক শিথিল করেছে বিসিবি।

তুষার ইমরান, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুলদের ক্ষেত্রে বেঞ্চমার্ক ছিল ১০। তবে শহিদের ১১ পেয়েই আসতে হবে বিবেচনায়।

হাবিবুল বাশার বললেন, শহিদের বয়স তো খুব বেশি না (৩০)। যে কারণে তাকে মানদণ্ড ছুঁতে হবে।’ দল ঘোষণার পাশাপাশি চূড়ান্ত করা হয়েছে পুরো আসরের সূচি। ১০ অক্টোবর শুরু হয়ে জাতীয় লিগ শেষ হবে ১৭ নভেম্বর। খেলা হবে দেশের আট ভেন্যুতে। দুই স্তরে লিগ হওয়ায় প্রতিটি দল পাবে তিনটি করে ম্যাচ। বৃহস্পতিবার প্রথম রাউন্ডে গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগ ফতুল্লায় খেলবে ঢাকা বিভাগের বিপক্ষে। নিজেরে মাঠে রংপুরের বিপক্ষে খেলবে খুলনা।

দ্বিতীয় স্তরের দল বরিশাল-সিলেট খেলবে রাজশাহীতে। শের-ই-বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে খেলবে ঢাকা মেট্রো।

বরিশাল বিভাগ: কামরুল ইসলাম রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, সোহাগ গাজী, ফজলে রাব্বি মাহমুদ, মনির হোসেন খান, সালমান হোসেন ইমন, মো. নুরুজ্জামান, তানভির ইসলাম, শামসুল ইসলাম অনিক, তৌহিদুল ইসলাম রাসেল (ফিটনেস টেস্টে পাশ করলে), মঈন খান, রাফসান আহমেদ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net