সুনান বিন মাহাবুব ॥ বুধবার (৯ অক্টোবর) দুপুরে জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সভায় মালিকদের ১১ বছরে ১২ কোটি ৮১ লক্ষ ৭৫ হাজার ৪০০ টাকা দুর্নীতি করেছে বলে অভিযোগ উঠেছে।
শহরের মল্লিকা পার্টি সেন্টারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ’র সভাপতিত্বে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অভিযোগ রয়েছে , বিগত ১১ বছরে রিয়াজ মৃধা সভাপতি এবং দুলু মৃধা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে ১৪ কোটি ৭১ লক্ষ ৮৩ হাজার ৪০০ টাকা আয় হলেও এই টাকার কোনো হিসাব নেই। বিগত কমিটির ব্যয়ের হিসাব অনুযায়ী সমিতির তহবিলে ১২ কোটি ৮১ লক্ষ ৭৫ হাজার ৪০০ টাকা থাকার কথা কিন্তু সমিতির তহবিলে এই অর্থ নেই।
উল্লেখ্য- বিগত কয়েক বছর যাবত পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতির কমিটি নিয়ে মালিকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বাণিজ্য মন্ত্রণালয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রশাসক হিসেবে নিয়োগ করে এবং নিবার্চনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।
এদিকে অভিযোগ উপস্থাপনের সময় বাস মালিক কমিটির দু পক্ষের মধ্যে উচ্চবাচ্য এবং বিতর্কের সৃষ্টি হলে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন ও পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
উক্ত সাধারন সভায় বাস মালিক গ্রুপের পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply