বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৪

শিরোনাম :
ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ভোলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

dynamic-sidebar

আকতারুল ইসলাম আকাশ॥ ভোলার ভেদুরিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। বুধবার (৯ অক্টোবর) বিকাল পাঁচটার দিকে সদরের ভেদুরিয়া ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের খালেক বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের আবদুল খালেক বেপারী বাড়ির মোঃ জাবেদ (৭) ও রাজিব (৩) নামের দুই শিশু খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে পড়ে ডুবে মারা যায়। অনেক সময় ধরে তাদের দুইজনকে পরিবার লোকজন না দেখতে পেয়ে খোঁজতে থাকে। পরে অনেক খোঁজাখুজির পর পরিবারের লোকজন তাদেরকে পুকুর থেকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। রাজিব ওই বাড়ির মোঃ রফিক মিয়ার ছেলে। জাবেদ ঢাকা থেকে ওই বাড়িতে বেড়াতে এসেছে। তবে তার পিতার নাম জানা যায়নি। এ ঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আরমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে গিয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net