সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৩

শিরোনাম :
বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শেখ হাসিনাকে ফেরাতে শিক্ষকদের গোপন তৎপরতা, ব্যবস্থা নিচ্ছে পবিপ্রবি প্রশাসন ‘আইফোনের’ জন্য বিক্রি, উদ্ধার হওয়া শিশুর ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্যোগ দক্ষিণাঞ্চলে ১০ ঘণ্টার বেশি লোডশেডিং, বিপাকে জেলেরা আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ শেবাচিমের পরিচালনা কমিটিতে সাংবাদিক নেতা আমিনুল ইসলাম খসরু ঝালকাঠিতে মুরগিবাহী পিকআপ গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত, আহত ৩ বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বরিশাল বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দে বাড়ছে উদ্যোক্তাদের আগ্রহ পটুয়াখালীতে মাদক সেবনের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
আধুনিক শহর গড়তে বিসিসি ও সিইজিআইএস’র মধ্যে চুক্তি স্বাক্ষর

আধুনিক শহর গড়তে বিসিসি ও সিইজিআইএস’র মধ্যে চুক্তি স্বাক্ষর

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : প্রযুক্তি বা অবকাঠামোর পাশাপাশি নগরবাসীর জন্য একটি আধুনিক বাসযোগ্য শহর গড়তে সম্মিলিত প্রয়াসকে এগিয়ে নিতে বরিশাল সিটি কর্পোরেশন ও সেন্টার ফর ইনভারমেন্ট এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস)-এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

বুধবার রাতে সিটি কর্পোরেশনের এ্যানেক্স ভবনে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল­াহ ও সেন্টার ফর ইনভারমেন্ট এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস)-এর এক্সিকিউটিভ ডাইরেক্টর মালিক ফিদা আবদুল­াহ খানের উপস্থিতিতে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল ও সি ই জি আই এস-এর হিউমেন রির্চাস এন্ড বিজনেস ডেভলপমেন্ট-এর পরিচালক জাহিদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বরিশালকে একটি আধুনিক শহর (স্মার্ট সিটি) হিসেবে গড়ে তুলতে নগর পরিকল্পনা (আগামী ৫০ বছরের মাস্টার প্লান তৈরী), কারিগরী সহায়তা, স্থাপত্য, সিটি কর্পোরেশনের আরবান এলাকার খাল খনন, ড্রেন ও সড়কের উন্নয়ন, শহর বর্ধিত করন, পানি সরবরাহ, স্যুরায়েজ সিস্টেম এর উপর জরিপসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল­াহ বলেন, নগরবাসীকে একটি ‘স্মার্ট সিটি’ উপহার দিতে তিনি যে পরিকল্পনা হাতে নিয়েছেন তা বাস্তবায়নে এ চুক্তি স্বাক্ষর হলো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বিসিসি আই’র পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল­াহ, আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল­াহসহ বরিশাল সিটি কর্পোরেশন ও সি ই জি আই এস-এর উর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

এসময় এফ বিসিসি আই’র পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল­াহ বরিশালকে আধুনিক ও বাসযোগ্য করে তোলার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি, নাগরিকদের সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net