বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৮

শিরোনাম :
কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী!
ভোলায় নিখোঁজের ৫ দিন পর নতুন বেশে মাদ্রাসা থেকে উদ্ধার কলেজ ছাত্র

ভোলায় নিখোঁজের ৫ দিন পর নতুন বেশে মাদ্রাসা থেকে উদ্ধার কলেজ ছাত্র

dynamic-sidebar

ভোলা প্রতিনিধি ॥ ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের ৫ দিন পর সরকারি আব্দুল জব্বার কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ফয়সালকে নতুন বেশে মাদ্রাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের কাসেমিয়া কারিয়ানা মাদ্রাসা থেকে ওই ছাত্রকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিখোঁজ ওই ছাত্রকে একটি চক্র দেশের বিভিন্ন স্থানে ঘুরিয়ে-ফিরিয়ে তাকে গঙ্গাপুর ইউনিয়নের কাসেমিয়া কারিয়ানা মাদ্রাসায় এনে রাখে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে উদ্ধার করা হয়। তবে নিখোঁজের আগে সে টি-শার্ট পরিহিত থাকলেও উদ্ধারের পরে তাকে পাঞ্জাবি ও পাগড়ি পরিহিত অবস্থায় পাওয়া যায়।

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মো. ফয়সাল আহম্মেদ (১৭) রোববার বিকালে কলেজ থেকে বাড়িতে ফেরার সময় নিখোঁজ হন। এ ঘটনায় নিখোঁজ ছাত্র ফয়সালের বাবা ৭ অক্টোবর মো. ফারুক বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ফয়সালের বাবা ফারুক আহম্মেদ জানান, প্রতিদিনের মতো ফয়সাল সকালে কলেজে যায়। দুপুর ২টার মধ্যে বাড়িতে না আসলে তাকে বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতে খুঁজতে থাকি। তাকে কোথায়ও খুঁজে পাওয়া যায়নি।

বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক জানান, এ ঘটনায় হাসনাইন নামে একজনকে আটক করা হয়েছে। এর অন্তরালে কোনো ঘটনা আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net