সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১১

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

বরিশালে উৎযাপিত হলো শারদ সম্মাননা

dynamic-sidebar

শফিক মুন্সি :: অসাম্প্রদায়িক চেতনার সামাজিক – সংস্কৃতিক সংগঠন পূজোর ভ্যানের আয়োজনে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ৮ম শারদ সম্মাননা ও শারদীয় মিলন উৎসব। গত শুক্রবার বিকাল ৫টায় নগরীর অশ্বিনী কুমার হলে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এছাড়া বিশেষ অতিথির আসন অলংকৃত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও বরিশাল পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তব্য রাখছেন পূজোর ভ্যানের অন্যতম প্রতিষ্ঠাতা অপূর্ব অপু।

 

পূজোর ভ্যান ও শারদীয় মিলন মেলা উদযাপন পরিষদের সভাপতি ভানু লাল দে’র সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এই আয়োজনের প্রধান উদ্যেক্তা অপূর্ব অপু। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল, এসএম ইকবাল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুন্ডু, বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মৃনাল কান্তি সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র দে নারু ও সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু।

এর আগে সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতিনৃত্যনাট্য ‘মহিষাসুরমর্দিনী’ প্রদর্শন করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net