, ,

শিরোনাম :
আগৈলঝাড়ার ওসি মাসুদ খান বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ক্ষমা চাইলেন শিক্ষার্থীরা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার উদ্যোগ বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত! আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী উজিরপুরে চলন্ত বাসের চাকা ফেটে দুর্ঘটনা, চালকসহ আহত ৭ উজিরপুরে মা ইলিশ রক্ষায় ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায়
পিরোজপুরে শ্রমিকলীগের ৫০ বছর পূর্তিতে আনন্দ র‌্যালি

পিরোজপুরে শ্রমিকলীগের ৫০ বছর পূর্তিতে আনন্দ র‌্যালি

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি ॥ শ্রমিকলীগের ৫০ বছর পূর্তিতে পিরোজপুরে আনন্দ র‌্যালি করেছে জেলা শ্রমিকলীগ।

এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় সিও অফিস বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক আনন্দ র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আব্দুর রাজ্জাক খান বাদশা, সাধারণ সম্পাদক অ্যাড. এম এ হাকিম হাওলাদার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. খান মো. আলাউদ্দিন।

র‌্যালি শেষে টাউন ক্লাব চত্ত্বরে এক পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জাতীয় শ্রমিকলীগ পিরোজপুর জেলা শাখার সভাপতি মজনু তালুকদার, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।

র‌্যালিতে জেলা, উপজেলা ও পৌর শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net