, ,

শিরোনাম :
২৫০ বছরের পুরনো কাছারিবাড়ি পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার বরিশালে গ্রামীণ ব্যাংকে আগুন, পাসপোর্ট অফিসে ককটেল বিস্ফোরণ শেবাচিমের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ মোহাম্মদ মামুনূর রশীদের যোগদান নৈরাজ্যের প্রতিবাদে প্রতিমন্ত্রীর নেতৃত্বে বরিশালে বিএনপির মিছিল মাদারীপুরে আ. লীগের অবরোধ, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঢাকা-বরিশাল মহাসড়কে আ’লীগের অবরোধ, যান চলাচল বন্ধ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ, ছাত্রশক্তির আহ্বায়কসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ইভটিজিংয়ের অভিযোগ জানিয়েও মেলেনি প্রতিকার, বখাটের মারধরে আহত স্কুলছাত্রী কুয়াকাটায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
পিরোজপুরে শ্রমিকলীগের ৫০ বছর পূর্তিতে আনন্দ র‌্যালি

পিরোজপুরে শ্রমিকলীগের ৫০ বছর পূর্তিতে আনন্দ র‌্যালি

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি ॥ শ্রমিকলীগের ৫০ বছর পূর্তিতে পিরোজপুরে আনন্দ র‌্যালি করেছে জেলা শ্রমিকলীগ।

এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় সিও অফিস বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক আনন্দ র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আব্দুর রাজ্জাক খান বাদশা, সাধারণ সম্পাদক অ্যাড. এম এ হাকিম হাওলাদার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. খান মো. আলাউদ্দিন।

র‌্যালি শেষে টাউন ক্লাব চত্ত্বরে এক পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জাতীয় শ্রমিকলীগ পিরোজপুর জেলা শাখার সভাপতি মজনু তালুকদার, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।

র‌্যালিতে জেলা, উপজেলা ও পৌর শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net