বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৭

শিরোনাম :

বরিশালের রাব্বির থাবায় ধরাশায়ী সিলেট

dynamic-sidebar

ক্রীড়া ডেস্ক : আগুনে বোলিংয়ের মাধ্যমে নিজের জাত চেনালেন কামরুল ইসলাম রাব্বি। বরিশালের হয়ে ক্যারিয়ার সেরা বোলিং করে সিলেটকে একাই ‍গুটিয়ে দিলেন এই পেসার। তার আগুন ঝরানো বোলিংয়ে মাত্র ৮৬ রানেই প্যাকেট হয়ে যায় সিলেট।

জাতীয় লিগের দ্বিতীয় স্তরে চার দিনের ম্যাচে রাজশাহীতে বরিশাল বিভাগের মুখোমুখি হয়েছে সিলেট। বৃষ্টির কারণে খেলা হয়নি প্রথমদিন। দ্বিতীয় দিনেও বৃষ্টির কারণে খেলা হয়েছিল মাত্র ৩১ ওভার। ৩ উইকেটে ৬৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল সিলেট। এর মধ্যে ২ উইকেট রাব্বির। আজ খেলার তৃতীয় দিনে মাত্র ১৮ রান যোগ করে গুটিয়ে যায় সিলেট। আজ আরও ৪ উইকেট তুলে নেন জাতীয় দলের হয়ে ৭টি টেস্ট খেলা এ পেসার।

সব মিলিয়ে ১৬.১ ওভারে ৫ মেডেন নিয়ে ২৪ রান দিয়ে ৬ উইকেট সংগ্রহ করেছেন রাব্বি। টেস্ট, প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ মিলিয়ে এক ইনিংসে এটাই তাঁর ক্যারিয়ার সেরা বোলিং। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ন্যূনতম ৫ উইকেটের দেখা পেলেন রাব্বি। এর আগে তাঁর ক্যারিয়ার সেরা বোলিং ছিল লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৪ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

বারবার অবহেলার শিকার হওয়া এই টাইগার পেসার এই ম্যাচের মাধ্যমে নিজের জাত চেনালেন বিসিবি নির্বাচকদের। গত বছর কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষবারের মত টেস্ট খেলেন রাব্বি। এরপর থেকেই দলের বাইরে রয়েছেন তিনি। এনসিএলে তার পারফরম্যান্সের মাধ্যমে হয়তো বিসিবি নির্বাচকদের চোখ ফুটবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net