বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৬

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ
বরিশালে ইয়াবাসহ ২ সহোদরসহ আটক ৪

বরিশালে ইয়াবাসহ ২ সহোদরসহ আটক ৪

dynamic-sidebar

বরিশাল নগরে পৃথক অভিযান চালিয়ে দুই সহোদরসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন- বরিশালের উজিরপুরের কাকড়দাড়ী এলাকার মো. ছালেক রাঢ়ীর ছেলে মো. বাবু রাঢ়ী (২৮) ও তার ভাই মো. সোহাগ রাঢ়ী (২২), নগরের ২৮ নম্বর ওয়ার্ডের শের-ই-বাংলা সড়কের চৌহুতপুর এলাকার জালাল আহমেদের ছেলে মো. ইমরান হোসেন বাপ্পী (২৩) ও সাগরদী চান্দু মার্কেট এলাকার মালেক মিয়ার ভাড়াটিয়া মো. সাগর আহাম্মেদ রাজ (২৭)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মো. শাহাদাৎ হোসেনের নেতৃত্বে বরিশাল নগরের কাশিপুর পোস্ট অফিস বাজারে অভিযান চালানো হয়। এসময় মো. বাবু রাঢ়ী ও মো. সোহাগ রাঢ়ীকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

এর আগে সন্ধ্যায় মহানগর গোয়েন্দা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে শের-ই-বাংলা সড়কের চৌহুমপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ইমরান হোসেন বাপ্পিকে ১৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয় বলে জানান ডিবির এসআই নৃপেন কুমার দাস।

অপরদিকে একইদিন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি অভিযানিক দল ধান গবেষণা রোডের খান বাড়ির সামনে থেকে সাগর আহম্মেদ রাজকে ২০ পিস ইয়াবাসহ আটক করে।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net