বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৪

শিরোনাম :

ভোলায় ইলিশ ধরার অপরাধে ৫ জেলের জেল-জরিমানা

dynamic-sidebar

ভোলা প্রতিনিধি : ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে পাঁচ জেলেকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে তিন জনকে এক বছর করে কারাদণ্ড ও দু’জনকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ভোলা সদরের ইলিশা এলাকার সুজন (১৮), জাহাঙ্গীর (২০) ও হারুন (৩০)। তবে অর্থদণ্ডপ্রাপ্তদের পরিচয় জানা যায়নি।

ভোলা সদর মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের তত্ত্বাবধানে একটি টিম মেঘনা ও তেঁতুলিয়া পয়েন্টে নদীতে অভিযান চালায়। অভিযানে মেঘনার ইলিশা ও তেঁতুলিয়ার ভেদুরিয়া পয়েন্ট থেকে পাঁচ জেলেকে আটক এবং একটি ট্রলারসহ ৫শ’ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তিন জনকে এক বছর করে কারাদণ্ড এবং দু’জনকে তিন হাজার করে ছয় হাজার টাকা জরিমানা করেন বিচারক। এ এনিয়ে পুরো জেলায় গত পাঁচ দিনে ৪২ জনের কারাদণ্ড হলো।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম রক্ষায় ৯-১১ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net