সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০১

শিরোনাম :
আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ শেবাচিমের পরিচালনা কমিটিতে সাংবাদিক নেতা আমিনুল ইসলাম খসরু ঝালকাঠিতে মুরগিবাহী পিকআপ গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত, আহত ৩ বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বরিশাল বিসিক শিল্পনগরীতে প্লট বরাদ্দে বাড়ছে উদ্যোক্তাদের আগ্রহ পটুয়াখালীতে মাদক সেবনের প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম দক্ষিণাঞ্চলে চায়না দুয়ারি জালের ব্যবহারে মাছের প্রজনন হুমকিতে স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ নেতার দখল থেকে উদ্ধার জমিতে খেলার মাঠ হবে: বিসিসি প্রশাসক শিরীন রক্ত পরীক্ষার সুযোগ নেই সরকারি হাসপাতালে
মেহেন্দিগঞ্জে উপজেলা নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী লিটন বিপুল ভোটে জয়ী

মেহেন্দিগঞ্জে উপজেলা নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী লিটন বিপুল ভোটে জয়ী

dynamic-sidebar

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহফুজ উল লিটন বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত।

৯৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মাহফুজ উল আলম (ঘোড়া প্রতীকে) ৩৭৪৫৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হানিফ হাওলাদার (লাঙ্গন প্রতীক) ৩০৪০, বিএনপি মনোনীত প্রার্থী গোলাম ওয়াহিদ হারুন (ধানের শীষ প্রতীক) ২১৪৩, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ মুনসুর আহম্মেদ (নৌকা প্রতীক) ১৭৫৭, স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান পলাশ (আনারস প্রতীক) ৯৯৭ ও স্বতন্ত্র প্রার্থী কেএম রফিকুল ইসলাম (দোয়াত কলম প্রতীক) ৩৬১ ভোট পায়।

সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯৯টি কেন্দ্রে ৫৭৭টি বুথে একযোগে প্রথম বারের মত ইভিএমএ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে প্রথম বারের মত ইভিএমএ ভোট দিতে পেরে ভোটার মাঝে আনন্দ বিরাজ করতে দেখা গেছে। এই নির্বাচনে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার সহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী দায়িত্ব পালন করেণ।এরআগে ভাইস চেয়ারমান পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম ভুলু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রঅমান বিনতে শফিকুল ইসলাম রোমানা।

বরিশাল জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাচন রির্টানিং অফিসার মোহাম্মদ নুরুল আলম গণমাধ্যমকে জানান, অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচনের মধ্যে দিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহফুজ উল আলম লিটন (ঘোড়া প্রতীক) নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net