মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১১

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
আগামীকাল থেকে শুরু হচ্ছে আন্তজার্তিক তাত বস্ত্র মেলা

আগামীকাল থেকে শুরু হচ্ছে আন্তজার্তিক তাত বস্ত্র মেলা

dynamic-sidebar

মুহাম্মাদ শাহজালাল হাওলাদার ॥ আগামীকাল থেকে শুরু হচ্ছে আন্তজার্তিক জামদানি, তাত, বস্ত্র, রপ্তানী মেলা-২০১৯।

বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএর মাঠে ১৬ অক্টোবর বিকেল ৪টায় মেলার উদ্ধোধন করবেন বরিশাল সিটি কর্পােরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। প্রতি বছরের চেয়ে এবছরের মেলায় রয়েছে আধুনিকতার ছোয়া।

এবারের মেলায় রয়েছে প্রায় শতাধিক স্টল যেখানে দেশি এবং বিদেশী অনেক প্রকার কাপড়ের সমাহার ঘটানো হয়েছে। তবে দেশের বিভিন্ন স্থান থেকে মেলার মাঠে এসেছে নানা রংয়ের শাড়ী।

মেলায় বিষেশ আকর্ষন হিসাবে থাকছে দি-কাঞ্চন সার্কাস এবং শিশুদের জন্য রয়েছে নানা প্রকার খেলাধুলার সামগ্রী। এবছর মেলার আয়োজন করেছে বাংলাদেশ উইভার্স প্রডাক্ট এন্ড ম‌্যানুঃ বিজনেস্ এ‌্যাসোসিয়েশন। মেলার মাঠে বিএমপি পুলিশের নারী সদস্যদের হাতে গড়া সামগ্রী নিয়ে রয়েছে ব্যাপক চমক।

মেলার মাঠ নিয়ন্ত্রনে থাকবে সিসি ক্যামেরার এবং মেলার মাঠে প্রবেশ দ্বারের সামনে রয়েছে আধুনিক ফােয়ারা যা গানের তালে তালে দুলবে বলে জানান আয়োজক কমিটি।

আয়োজক কমিটির মুখপাত্র মোঃ আরিফুর রহমান বাপ্পী জানান মেলার উদ্ধোধনে থাকবেন বরিশাল পুলিশের উর্ধতন কর্মকর্তা এবং রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net