বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৩

শিরোনাম :
বরিশালে ১৯ মৃৎ শিল্পীকে সম্মাননা প্রদান

বরিশালে ১৯ মৃৎ শিল্পীকে সম্মাননা প্রদান

dynamic-sidebar

১৯ মৃৎশিল্পীকে সন্মাননা প্রদানের মধ্যদিয়ে দুইদিন ব্যাপী মৃৎশিল্প মেলা এবং ৯ম দক্ষিনাঞ্চলীয় মৃৎশিল্পী সম্মেলন শেষ হয়েছে।এরআগে সমাপনির দিনে শনিবার সকাল থেকেই নগরের অশ্বিনী কুমার হলে মৃৎশিল্পী ও সাংস্কৃতিমনা মানুষের উপস্থিতি বাড়তে থাকে।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান। বরিশাল জেলা পূজা উদযাপর পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হেসেন, অধ্যপক শেখ অফজাল হোসেন, সহকারী অধ্যাপক চিন্ময়ী সিকদার,ভারতের চিত্রশিল্পী সুদীপ রায়, নারায়নগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ সামসুল আলম আজাদ, শিল্প সমালোচক অধ্যাপক মইনউদ্দিন খালেক।বক্তব্য রাখেন, চিত্রশিল্পী মুনির হোসেন, নাট্যজন সৈয়দ দুলাল, মানিক মূখার্জি, সুরঞ্জিত দত্ত লিটু প্রমূখ.অনুষ্ঠানে ৩ জন মৃৎশিল্পীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে প্রয়াত চিত্রশিল্পী ‘বলহরি সাহা সম্মাননা’ প্রদান করা হয় প্রবীন মৃৎশিল্পী অনীল চন্দ্র পালকে । প্রয়াত চিত্রশিল্পী ‘চিত্র হালদার সম্মাননা’ প্রদান করা হয় মৃৎশিল্পী বুলী রানী পাল ও যুথী রানী পালকে। দুইদিনের এই সম্মেলনে দক্ষিনের বিভিন্ন জেলার ২ শত মৃৎশিল্পী অংশগ্রহন করে বলে জানিয়েছেন উদ্যোক্তা সুশান্ত ঘোষ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net