শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৫

শিরোনাম :

পিরোজপুরে বাস চলাচল শুরু

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরে বাস মালিক সমিতির সদস্য নিজাম উদ্দিন মোল্লার ওপর হামলার প্রতিবাদে দুই দিন বন্ধ থাকার পর বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। বাস মালিক সমিতির নেতারা এই তথ্য নিশ্চিত করেছেন।

নিজাম উদ্দিন মোল্লার স্ত্রী শ্রাবন্তী আক্তার উর্মি জানান, তার স্বামী পিরোজপুর বাস মালিক সমিতির একজন সদস্য। চাঁদা চেয়ে না পেয়ে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তার স্বামীকে কুপিয়ে আহত করে।

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বলেন, হামলার ঘটনায় শ্রাবন্তী আক্তার উর্মি বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মঙ্গলবার রাতে মামলা দায়ের করেছেন। দশ জনের নাম উল্লেখ করে ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এজাহারের বরাত দিয়ে ওসি জানান, পিরোজপুর বাস মালিক নিজামুদ্দিন মোল্লা বাইপাস সড়কের জাহাঙ্গীর হাওলাদারের বাসায় ভাড়া থাকেন। রবিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে বাসস্ট্যান্ড অফিস থেকে নিজামুদ্দিন মোল্লা বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net