, ,

বরিশাল জেলা মাহীন্দ্রা মালিক সমিতির লাইন সম্পাদক নিখোঁজ

বরিশাল জেলা মাহীন্দ্রা মালিক সমিতির লাইন সম্পাদক নিখোঁজ

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার :বরিশাল নগরীর জেলা মাহীন্দ্রা মালিক সমিতির সাবেক লাইন সম্পাদক মোঃ শাহ আলম (৪৫) গত ২৭-০৯-১৭ বুধবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন.তিনি প্রতিদিনের ন্যায় সেদিনও সকাল ১০টায় তার নিজ বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়.তিনি বরিশাল নগরীর আদম আলী হাজীর গলিতে লিটু সাহেবের বাসার ভাড়াটিয়া হিসেবে থাকতেন. বুধবার সকাল থেকে সে বাড়িতে না ফেরায় তার পরিবার তার মোবাইল নাম্বারে বার বার ফোন করা সত্বেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। যার নাম্বার-(০১৭৩২৩৩৬৭৩৭)(০১৯৮৯১১৭৮৩৬) এর পরে তার পরিবার বরিশাল কতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডাইরি করেন যার নাম্বার (১৭৭৩) শাহ আলম এর স্বজনেরা মনে করছেন তিনি নিজ ইচ্ছায় কোথাও যায়নি। তাকে পূর্ব শত্রুতার জের ধরে তার সাথে কোনো খারাপ কিছু হয়েছে। শাহ আলম এর স্ত্রী শাহানুর বেগম সাংবাদিকদের কাছে বলেন ২/৩ মাস পূর্বে একটি মাহীন্দ্রা ক্রয় বিক্রয় করাকে কেন্দ্র করে বরিশাল জেলা মাহীন্দ্রা মালিক সমিতির কিছু সদস্যদের সাথে দ্বন্দ হয়.সে কারনেই তারা আমার স্বামীকে কিছু একটা করেছে।
এ নিয়ে ২৮ ঘন্টা অতিক্রম করার পরও তার কোন খোঁজ মেলেনি। শাহ আলম এর কোন খোঁজ পেলে ০১৬৭৬৮৫৪৬৫৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুােধ করা হয়েছে।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net