বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩২

শিরোনাম :
মেসির আরেক মাইলফলক, বড় জয়ে শীর্ষে বার্সেলোনা

মেসির আরেক মাইলফলক, বড় জয়ে শীর্ষে বার্সেলোনা

dynamic-sidebar

স্পোর্টস ডেস্ক : মেসির আরেক মাইলফলক, বড় জয়ে শীর্ষে বার্সেলোনা। দুই গোল করলেন লুইস সুয়ারেজ। মেসি পেলেন লা লিগায় তার ৪০০তম গোল। ন্যু ক্যাম্পে এই তারকা যুগলের দুরন্ত পারফরম্যান্সে ভর করে এইবারকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।

এই জয়ে তিন নাম্বার থেকে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে এসেছে বার্সা। মেসিদের দলের এখন ১৯ পয়েন্ট। ১৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বি দল রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। কৌতিনহোর পাস থেকে বল পায়ে নিয়ে চোখের পলকে এইবার গোলরক্ষক আসিয়ার রিসগোকে পরাস্ত করেন লুইস সুয়ারেজ।

৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিও মেসি। এই গোলেও অবদান ছিল সুয়ারেজের। উরুগুইয়ান স্ট্রাইকারের কাছ থেকে বল পেয়ে নিজের স্বভাবসুলভ কৌশলে কিছুটা জায়গা করে নেন মেসি, তারপর বলটা পোস্টের কোণাকুনি দিয়ে জালে ঢুকিয়ে দেন।

এই গোলের মাধ্যমে লা লিগায় নতুন এক মাইলফলকে পা রাখেন মেসি। পূরণ করেন এই লিগে নিজের ৪০০তম গোল।

এর ছয় মিনিট পর আবারও সুয়ারেজের ঝলক। এবার সার্জি রবার্তোর পাস থেকে কঠিন অ্যাঙ্গেলে দারুণ এক গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net