বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৫

শিরোনাম :
বরিশাল নগরীর ৬ টি ডায়াগনষ্টিক সেন্টারে র‌্যাবের অভিযান প্রায় ৫ লাখ টাকা জরিমানা

বরিশাল নগরীর ৬ টি ডায়াগনষ্টিক সেন্টারে র‌্যাবের অভিযান প্রায় ৫ লাখ টাকা জরিমানা

dynamic-sidebar

বরিশাল নগরীর ৬ ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। গতকাল সন্ধার পরে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধে ৬ ডায়াগনস্টিক সেন্টারকে ৪ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল নগরীর লাইফ লাইন ডায়গণষ্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, প্রাইম ডায়গণষ্টিক সেন্টারকে ২০ হাজার, ইসলাম ডায়গণষ্টিক সেন্টারকে ৫০ হাজার হাজার ও সাফারিয়া ডায়গণষ্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নগরীর সেবা ডায়াগনস্টিক সেন্টারে রোগ নির্ণয়ে রক্তের বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষার ক্যামিক্যালগুলো ছিল মেয়াদোত্তীর্ন। প্যাথলজি কক্ষে জরাজীর্ন ফ্রিজে ক্যামিক্যালের সঙ্গে রাখা হয়েছে কয়েক কেজি গরুর মাংস ও তেতুল। রোগীর পরীক্ষা-নীরিক্ষার রিপোর্টে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ম্যানেজার নিজেই। আনবিক শক্তি কমিশনের নিয়মানুযায়ী এক্সরে মেশিন চালানোর কক্ষটি নির্মিত হয়নি। আনবিক শক্তি কমিশনের সনদও নেই এ প্রতিষ্ঠানটির। অথচ সেবা ডায়গণষ্টিক সেন্টার নামের এ প্রতিষ্ঠানটি নগরীর প্রায় অর্ধশত বছরের পুরানো একটি ডায়গণষ্টিটক সেন্টার। উল্লেখিত অভিযোগে ওই প্রতিষ্ঠান মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বরিশালে র‌্যাব-৮ এর পরিচালিত ভ্রাম্যমান আদালত গতকাল সন্ধার পরে নগরীর ৬টি ডায়গণষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে সর্বমোট ৪ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে। র‌্যাব-৮ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট গাউসেল আজম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট গাউসেল আজম বলেন, র‌্যব সদর দপ্তর থেকে এসে তিনি গত ৪ দিন ধরে বরিশালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। তিনি বলেন, বরিশাল প্রায়সবগুলো ডায়গণষ্টিক সেন্টার ত্রুটিপূর্ন। বেশীরভাগের প্রয়োজনীয় সকল কাগজপত্র ও টেকনিশিয়ান নেই। সেবা ডায়গণষ্টিক সেন্টারের মালিকের ছেলে নাজমুল সাকিব বলেন, তার প্রতিষ্ঠানের অনিয়মের জন্য তিনি অনুতপ্ত। ভবিষ্যতে তারা সংশোধন হবেন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net