বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪২

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
ভোলার নিহতের প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভোলার নিহতের প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

dynamic-sidebar

রিয়াজ মাহমুদ আজিম : ভোলার বোরহানউদ্দিনের পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৪ জন নিহতের ঘটনার প্রতিবাদে ও প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে অভিযুক্ত পুলিশের বিচারের দাবী জানিয়ে বরিশালে বিক্ষোভ মিছিল হয়েছে।

বরিশাল ব্রজ মোহন (বিএম) কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আজ সোমবার (২১ অক্টেবর) বেলা ১১টায় ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সাধারন ছাত্রনেতারা বিএম কলেজ সম্মুখ সড়কের সামনে জড়ো হয়ে প্রতিবাদ সভা করেন এসময় বক্তব্য রাখেন রনি তালুকদার,রেজাউল করীম,মোঃ তামিম, আব্দুল­াহ-আল মামুন, আঃ রহিম, মাহফুজুর রহমান, মোঃ তাওহিদ, ফয়সাল আহমেদ, আকবর মলি­ক ও ঐশি প্রমুখ।

ছাত্র নেতারা এসময় বলেন, ফেইসবুকে মহানবীকে নিয়ে কটুক্তি করার ঘটনায় তৌহিদী জনতার ব্যানারে রোববার ভোলার বেরহানউদ্দিন ঈদগাহ মাঠে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাঁধা দেয় এবং গুলি চালালে ৪ জন নিহত হয়। তারা মহানবীকে কটুক্তির নেপথ্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং হত্যার নির্দেশদাতাদের আইনের আওতায় আনার দাবী জানায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net