, ,

শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে গেল পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে বরিশালে ক্যানসার হাসপাতালের ৫০ লাখ টাকার তামার পাইপ চু’রি নিজ জমিতে উন্নয়ন কাজ করতে গিয়ে বিপাকে বরিশাল সিটি কর্পোরেশন! জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক হাবুল আটক দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর পূজায় গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির ‘দরকষাকষি করে ঘুষ নেওয়া’ সেই ভূমি কর্মকর্তাকে বদলি
গোলাম ফারুকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী ১১৯ জনপ্রতিনিধির

গোলাম ফারুকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী ১১৯ জনপ্রতিনিধির

dynamic-sidebar

বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান,বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গোলাম ফারুকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করার প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন বানারীপাড়ার উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান,পৌরসভার মেয়র ও ৮ ইউপির চেয়ারম্যান সহ ১১৯ জন জনপ্রতিনিধি।

শনিবার সকালে এক বিবৃতিতে তারা বলেন আসন্ন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন,বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিবডির সভাপতি পদ নিয়ে দ্বন্ধ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশজুড়ে চলমান দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে বানারীপাড়ায়ও দুর্নীতিবাজ ও লুটেরাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে অবস্থান নেওয়ায় টানা ৪ বারের জননন্দিত উপজেলা চেয়ারম্যান দানবীর খ্যাত আলহাজ্ব গোলাম ফারুক্রে বিরুদ্ধে একটি কুচক্রিমহল নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এ সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে তার বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় এক নারীকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করানো হয়েছে। তারা অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার,নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের ইউপি চেয়াম্যান খিজির সরদার,যুগ্ম সম্পাদক ও বানারীপাড়া সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী,সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু,সাংগঠনিক সম্পাদক ও ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,সহ-প্রচার সম্পাদক ও বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত,বাইশারী ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ, সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আ.মন্নান মৃধা,উদয়কাঠির ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাকির হোসেন। এছাড়াও উপজেলার ৮ ইউনিয়নের ৭২ জন ইউপি সদস্য,২৪ জন সংরক্ষিত নারী ইউপি সদস্য ও পৌরসভার ৯ জন কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর জননন্দিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net