শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৬

শিরোনাম :
প্রাকৃতিক খাদ্য রং তৈরিতে সফল বরিশালের নারী উদ্যোক্তা হুমকির মুখে পানপট্টির মিনি কুয়াকাটা প্রয়াত সাংবাদিক মিরাজের স্মৃতিচারণে আবেগাপ্লুত সহকর্মীরা প্রেমের ফাঁদে ফেলে সৌদিপ্রবাসীর ১২ লাখ টাকা হাতিয়ে নিলে তরুণী ববিতে সমকাল সুহৃদ সমাবেশের নতুন কমিটি, সভাপতি নিয়ন সম্পাদক শিমু বরিশালে পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হয়ে ঝোপঝাড় পরিচ্ছন্নতা করলো ইউএনও বাবুগঞ্জে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪ নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বরিশাল গণপূর্ত অফিসের প্রকৌশলীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বরিশাল জেলা ও মহানগর যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

বরিশাল জেলা ও মহানগর যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মহানগর ও জেলা যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বাষির্কী কৃথক দুটি অনুষ্ঠানে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, আজ নৈশকালীন আওয়ামীলীগ সরকার উন্নয়ন নয় দূর্নীতির রোল মডেলে তারা আজ দেশবাশীর কাছে ক্যাসিনোলীগে পরিনত হয়েছে।

মইনুদ্দিন-ফকরুদ্দিন সরকার যদি অবৈধ হয়ে থাকে তাহলে দেশনেত্রী বেগম খালে জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা বৈধ হবে আর অন্যদিকে শেখ হাসিনার মামলা অবৈধ হবে এটা এখন আর দেশবাশী ভালভাবে বুঝে গেছে।

বর্তমান সরকারের দূর্নীতি দুঃশাষনের রোল মডেলের যাতা কলের চাপে বাংলার মানুষ হাফিয়ে উঠেছে। সরোয়ার আরো বলেন দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে কোন দূর্নীতির মামলা নেই।

অবৈধ সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলায় প্রহসনের বিচারের মাধ্যমে জেলে পাঠিয়ে এদেশে একটি ভোটার বিহীন নির্বাচন করে ক্ষমতা দখল করে বসে আছে।

সরোয়ার বলেন আওয়ামীলীগ এদেশে নিজেদেরকে একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল দাবী করে কিন্তু তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে নৈশকালীন নির্বাচন করে তাদের সেই ঐতিহ্য হারিয়ে ফেলেছে।

আজ রবিবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে মহানগর যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথাগুলো বলেন।

মহানগর যুবদলের সভাপতি এ্যাড, আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে আয়োজিত প্রতিষ্ঠায় বার্ষিকী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার। এছাড়া আরো বক্তব্য রাখেন মহানগর যুবদল সম্পাদক মাসুদ হাসান মামুন,মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন,সাজ্জাদ হোসেন,আলাউদ্দিন আহমেদ,যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম জাহান, মহানগর স্বোচ্ছাসেবকদল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু।

এর পূর্বে সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা সহ বেলুন-ফেস্টুন উড়িয়ে যুগ্ম মহাসচিব এ্যাড, মজিবর রহমান সরোয়ার ও জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন ও সম্পাদক এ্যাড, আবুল কালাম শাহিন জেলা যুবদলের নেতৃবৃন্দদের ৪১তম যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্ধোধন করেন।

পড়ে জেলা ও মহানগর বিএনপি কার্যলয়ের সামনে জেলা যুবদলের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কারাবরনকারী যুবদল নেতৃবৃন্দকে ক্রেস্ট সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা যুবদল সভাপতি এ্যাড, পারভেজ আকন প্লিবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড, মজিবর রহমান সরোয়ার। এখানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, জেলা বিএনপি সম্পাদক এ্যাড, আবুল কালাম শাহিন,জেলা যুবদল সম্পাদক এ্যাড, তছলিম উদ্দিন,সিনিয়র সহ-সভাপতি মামুন রেজা খান,সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ,সাংগঠনিক সম্পাদক এ্যাড, হাফিজ আহমেদ বাবলু,সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলা রাব্বি শামীম।

এছাড়া আরো বক্তব্য রাখেন মশিউর রহমান পলাশ,আ.ক.ম সামসুদ্দিন আজাদ ও কোতয়ালী ভারপ্রাপ্ত সভাপতি কবীর হোসেন প্রমুখ।

এখানে সরোয়র বলেন একটি দেশে ভোটের মাধ্যমে গনতন্ত্র রক্ষা করা হয় আর আমাদের দেশে গনতন্ত্র আছে ভোটের অধিকার নেই।

দেশের মানুষের ভোটের অধিকার রাতের আধারে একটি মহল দিয়ে সেই ভোটের অধিকার হরন করে নেয়া হয়েছে। অন্যদিকে সরকারের যুব সমাজ আজ জুয়ার মুখে পচন ধরে ধ্বংশের দিকে ধাবিত হয়েছে।

অপরদিকে সরকার শুদ্ধি অভিযানের নামে সত্যকে আড়াল করে অশুদ্ধি অভিযান চালিয়ে যাচ্ছে। সরোয়ার আরো প্রশ্ন রেখে বলেন আওয়ামীলীগে আজ সবাই মুক্তিযুদ্ধা মনে করেন তাদের মধ্যে কতজন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে মুক্তিযুদ্ধ করেছে এদেশের গ্রাম-গঞ্জের সাধারন মানুষ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net