, ,

শিরোনাম :
বরিশাল উজিরপুরের ইউএনও নিজেই খালে নেমে ময়লা পরিষ্কার করলেন! ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাড. হাফিজের শপথ গ্রহণ খুঁটির বিদ্যুৎ চুরি করে ইজিবাইক চার্জের ব্যবসা, জব্দ তার ও চার্জার ৩ হাজার রোগীর সরকারি হাসপাতালে খাবার বন্ধের শঙ্কা বিকেএসপিতে ভর্তির সুযোগ পেলেন বরিশালের সাইফা ‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন
বরিশালবাসীর স্বপ্ন পুরনের পালা- শনিবার পদ্মার বুক চিড়ে মাথা তুলে দাঁড়াবে সেতুর প্রথম স্প্যান

বরিশালবাসীর স্বপ্ন পুরনের পালা- শনিবার পদ্মার বুক চিড়ে মাথা তুলে দাঁড়াবে সেতুর প্রথম স্প্যান

dynamic-sidebar

একটি স্বপ্ন। যে স্বপ্নকে ঘিরে আরও হাজারো স্বপ্নের হাতছানি। সেই স্বপ্নের পদ্মা সেতু শনিবার ভেসে ওঠবে। গহীন পদ্মার বুক চিড়ে মাথা তুলে দাঁড়াবে সেতুর প্রথম স্প্যান। শনিবার দৃশ্যমান হবে পদ্মাসেতু। মুন্সিগঞ্জে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে ধূসর রঙের একটি স্প্যান নিয়ে যাওয়া হয়েছে জাজিরা প্রান্তে। এমন আরও ৪১টি স্প্যান বসানোর মধ্য দিয়েই সম্পন্ন হবে সেতুর কাজ। শনিবার প্রথম স্প্যানটি বসানো হবে বলে জানিয়েছেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত রোববার মাওয়া থেকে ৭বি স্প্যানটি ক্রেনে করে জাজিরার দিকে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ১৫০ মিটার স্প্যানটি শুক্রবার ৩৫ নম্বর পিয়ারের সামনে ছিল। আবহাওয়া অনুকূল থাকলে শনিবার সময়মতো পিয়ারের ওপর বসানোর কাজ সম্পন্ন হবে এই স্প্যান। এটি জাজিরা প্রান্তে সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারে বসানো হবে। পিয়ার প্রস্তুত। স্প্যানও প্রস্তুত। জাজিরা প্রান্তে পিয়ারটির ওপর বসানো হবে স্প্যান। এভাবেই তৈরি হবে স্বপ্নের পদ্মা সেতু। সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। ভায়াডাক্টসহ দৈর্ঘ্য প্রায় সাড়ে ৯ কিলোমিটার। দ্বিতল এই সেতুটি হবে স্টিলের। পদ্মা সেতুতে কংক্রিটের ৪২টি খুঁটি বা পিলার হবে। আর এসব খুঁটির নিচে ২৭২টি পাইল বসাতে হবে। পদ্মা সেতুর নিচের তলার ভেতর দিয়ে চলবে রেল। আর যানবাহন ওপরে পিচঢালা পথ দিয়ে চলবে। সরকার ২০১৮ সালের নভেম্বরে কাজ শেষে সেতুতে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার ঘোষণা দিয়েছে।

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net