বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৬

শিরোনাম :
বরিশালে ফিরোজা আমু পাঠাগারে ভাংচুর- প্রধানমন্ত্রীর ছবি ও জাতীয় পতারকা ছিড়ে ফেলে সন্ত্রাসীরা

বরিশালে ফিরোজা আমু পাঠাগারে ভাংচুর- প্রধানমন্ত্রীর ছবি ও জাতীয় পতারকা ছিড়ে ফেলে সন্ত্রাসীরা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :জমি সংক্রান্ত বিরোধ কেন্দ্রে শিল্পমন্ত্রীর স্ত্রীর নামকরণ ফিরোজা আমু পাঠাগার ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এস ময় হামলাকারীরা পাঠাগারে বেষ্টিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও জাতীয় পতাকা ছিরে ফেলাসহ চেয়ার ভেঙ্গে ফেলা হয়। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ঝালকাঠীর নলছিটি উপজেলার দপদপিয়া ১নং ওয়ার্ডের তুর্য্য ফিলিং স্টেশন পাশ্ববর্তী ¯’ানে এ ঘটনা ঘটে। এদিকে প্রতিপক্ষের মারধরে গুর“ত্বর আহত হন ওই পাঠাগারের প্রতিষ্ঠাতা নূরে আলম মোল্লার মেঝ ভাই হালিম মোল্লা। তিনি বর্তমানে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরে ঘটনা¯’রে নলছিটি ৯নং ইউনিয়ন চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা ও সংশ্লিষ্ট থানার উপ পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন শেখ পরিদর্শন করেন। ফিরোজা আমু স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠাতা যুবলীগ নেতা মো. নূরে আলম মোল্লা জানান, পিতা মরহুম আবদুল মজিদ মোল্লার রেখে যাওয়া অংশিদারিত্ব হিসেবে পাওয়া সম্পত্তি বিক্রি করা হয়। আমাদের পৈত্রিক জমি ভূমিদস্যু খ্যাত বরিশালের নুসরাত কোম্পানী (জামায়াত) নেতা কে.এম শাহআলম আনসারী দীর্ঘদিন ধরে জালিয়াতির মাধ্যমে দখলে নেয়ার পায়তারা চালিয়ে আসছে। এর ন্যায় স্থানীয় সন্ত্রাসী দপদপিয়া ১নং ওয়ার্ড ছাত্রদল সাংগঠনিক সম্পাদক একাধিক মামলায় অভিযুক্ত মিঠু খানকে তার সঙ্গে যুক্ত করে। গতকাল আমি ও ভাই হালিম মোল্লা বিক্রিত জমি বুঝিয়ে দিতে যাই। এসময় পূর্ব থেকে জামায়াত নেতা আনসারী মোটর সাইকেলে ২০/৩০ জন লোক নিয়ে স্ব-¯’ানে অব¯’ান নেয়। আমরা ঘটনা¯’লে পৌঁছানো মাত্রই হুকুমদাতা আনসারীর নির্দেশে মিঠু খান, টুটুল, আলামিন খান (যুবদল নেতা), রিয়াজ ভাই হালিমের উপর হামলা চালায় এবং তাকে বেদম মারধর করে। তিনি বলেন, এর আগে একই হামলাকারীরা আমাকে নিয়ে ষড়যন্ত্র চালায়। বিভিন্ন সময় মামলায় ফাঁসাতে চেয়েছে। এমনকি শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি’র স্ত্রীর নামকরণ ফিরোজা আমু স্মৃতি পাঠাগারের বির“দ্ধে কুৎসা রটনা পূর্বক তা বিভিন্ন মহলে প্রচার করাসহ নামে বেনামে অভিযোগ দিয়েছে। এ কারণে পাঠাগারটি উদ্বোধন হয়েও হ”িছলনা। তবে শিল্পমন্ত্রীর রাজনৈতিক আদর্শ ধরে রাখতে পাঠাগারটি আমি ৫/৬ বছর ধরে দেখভাল করে আসছি। এ বিষয়ে ৯নং দপদপিয়া ইউনিয়ন চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা বলেন, জমি বিরোধে ঘটনার সূত্রপাত। তবে প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রীর ছবি বেষ্টিত পাঠাগার কেউ ভেঙ্গে থাকলে তারা অপরাধ করেছে। এজন্য তাদের শাস্তি পেতে হবে। ইতিমধ্যে থানা পুলিশকে তদন্ত করার জন্য অনুরোধ করা হয়েছে। ঘটনা¯’ল পরিদর্শনকারী নলছিটি থানার এসআই মো. মহিউদ্দিন শেখ জানান, পাঠাগারের প্রতিষ্ঠাতা নূরে আলম মোল্লাকে থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে আইনানুনগ ব্যব¯’া গ্রহণ করা হবে। এ অভিযোগের বিষয়ে নুসরাত কোম্পানীর স্বত্ত্বাধিকারী জামায়াত নেতা কে.এম শাহ আলম আনসারীর ব্যবহৃত মুঠোফোনের ০১৭১১—৪২ নম্বরে একাধিকবার ফোন দেয়া হলে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net