সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৮

শিরোনাম :
বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি
ববিতে পলিটিকাল সাইন্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ভিপি রুম্পা, জিএস আতিক

ববিতে পলিটিকাল সাইন্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ভিপি রুম্পা, জিএস আতিক

dynamic-sidebar

ববি প্রতিনিধি::

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো পলিটিক্যাল সাইন্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ১৪০ ভোট পেয়ে হেমলতা হালদার রূম্পা নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দী আমিদ হাসান তাকি পেয়েছে ১৩১ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৬৫ ভোট পেয়ে আতিকুর রহমান নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ আল-আমিন পেয়েছেন ৮৭ ভোট।

অন্যান্য পদের নির্বাচিতরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনজুরুল হাসান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম , অর্থ সম্পাদক ফুয়াদ হাসান মুবিন , প্রচার সম্পাদক আসাদুজ্জামান ,দপ্তর সম্পাদক পদে আমিনুল ইসলাম , সংস্কৃতি সম্পাদক আল আমিন , উপ- সংস্কৃতি সম্পাদক পদে মাকসুদ খান সোহান, ক্রীড়া সম্পাদক ইব্রাহিম মুসা বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ঊপ – ক্রীড়া সম্পাদক পদে সিফাতুল্লাহ খান নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য -১ মাইনুল ইসলাম , কার্যনির্বাহী সদস্য -২ কামরুল হাসান , কার্যনির্বাহী সদস্য -৩ মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন।

গঠনতন্ত্রবলে সভাপতি হওয়া বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাসুম সিকদার বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা গণতন্ত্র ও রাজনীতি চর্চা করবে সেটাই স্বাভাবিক। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করে তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি রাজনীতির ব্যাবহারিক জ্ঞানচর্চায়ও এগিয়ে গেলো। প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত করতে পেরে আমি নিজেও গর্বিত। নির্বাচনের সঙ্গে জড়িত সকল শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য মোট ১৩ টি নির্বাচনী পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছে। সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলমান থাকে বিকাল ৪ টা পর্যন্ত। ভোট গণনা শেষে রাত ৯টা ৪৫ মিনিটে ফলাফল ঘোষণা করা হয়। নবগঠিত কমিটি আগামী এক (০১) বছর বিভাগটির শিক্ষার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের প্রতিনিধিত্ব করবে এবং সার্বিক কল্যানে কাজ করবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net