স্টাফ রিপোর্টার ॥ বৃষ্টি-বাদলা উপেক্ষা করে আনন্দমুখর পরিবেশে বরিশালসহ সারা দেশে উদযাপিত হচ্ছে সনাতনী হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ইতিমধ্যে পূজামন্ডপগুলো নানা বয়সী মানুষের সমাগমে সরগরম হয়ে উঠেছে। তাতে যোগ দিচ্ছেন সব ধর্মের মানুষ। তাদের মধ্যে আছেন রাজনৈতিক নেতারাও। তারা মন্ডপে মন্ডপে ঘুরছেন, পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করছেন। মুসলমানদের বড় দুটি উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো দুর্গাপূজার সময়ও তারা প্রতি বছর কুশল বিনিময় করেন। তবে সামনে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন বলে এবার মন্ডপে তাদের ব্যস্ততা তুলনামূলক বেশি। আওয়ামীলীগের স্থানীয় নেতারা কর্মী-সমর্থকদের নিয়ে ঢুঁ মারছেন মন্ডপে মন্ডপে। গত মঙ্গলবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দূর্গাপূজা। আজ শনিবার মহাদশমীর আনুষ্ঠানিকতা শেষে দেবী বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের এ ধর্মীয় উৎসব। স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার একটি দেশ। এখানে সব ধমের্র মানুষের সহাবস্থান রয়েছে। সব উৎসবেই সব জাতি-ধর্মে মানুষ অংশ নেন। ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো দূর্গাপূজায়ও স্থানীয় নেতাদের উপস্থিতি লক্ষ করা গেছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)-গৌরনদী-আগৈলঝাড়ার বিভিন্ন পূজা মন্ডপসহ পরিদর্শন করেছেন । মন্ডপে মন্ডপে ঘুরছেন, পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করছেন তিনি। এছাড়া বরিশাল জেলা আ.লীগের সাধারন সম্পাদক সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস নিজ নির্বাচনী এলাকা বানারীপারা-উজিরপুর সহ বরিশালের বিভিন্ন মন্ডপে কর্মী সমর্থকদের নিয়ে ঘুরে বেরিয়েছেন। বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেচ্ছা আফরোজ নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং সকলের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন। হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে দেখাযায় বরিশাল মহানগর আলীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারন সম্পাদক এ কে এম জাহাঙ্গীরসহ স্থানীয় আলীগ নেতৃবৃন্দকে। বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেন্দিগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি মইদুল ইসলাম ও বিভিন্ন মন্ডপে মন্ডপে ঘুরে বেরিয়েছেন। আওয়ামী লীগের নেতারা বলেন, মুসলিমরা যেমন ঈদের সময় বেশির ভাগ মানুষই গ্রামে ফিরে যায়, তেমনি হিন্দু ধর্মালম্বীরাও দুর্গাপূর্জার সময় নাড়ির টানে বাড়ি ফিরেন। এ সময় পূজামন্ডপে গেলে তাদের সঙ্গে দেখা হয়। এ ছাড়া এ উৎসবে শুধু হিন্দু নয়, সব ধর্মে মানুষই উপস্থিত থাকে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply