মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১২

বঙ্গবন্ধুর সমাধিতে ববি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

dynamic-sidebar

শফিক মুন্সি ::

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সদ্য যোগদান করা উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

আজ শুক্রবার (৮ নভেম্বর) বেলা সাড়ে দশটায় বরিশাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতির নেতা ও অন্যান্য দপ্তর প্রধানদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন এবং দুপুর ১ ঘটিকার দিকে সেখানে পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় উপাচার্য হিসেবে গত ০৬ নভেম্বর দায়িত্বভার গ্রহণ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net